দেশি ব্র্যান্ডের ক্রেতা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর স্মার্টফোন বাজারগুলো মূলত জমজমাট করে রেখেছে দেশি ব্র্যান্ডের নতুন সব স্মার্টফোন। বিক্রেতারা জানালেন, কম দামে বেশি সুবিধার এই স্মার্টফোনগুলো বেশি কিনছেন ক্রেতারা৷ রাজধানীর বসুন্ধরা সিটির সেল ওয়ানের স্বত্বাধিকারী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, সিম্ফনি, উই, ওয়ালটন, ওকাপিয়া, এলিট, মাইসেলের মতো ব্র্যান্ডের স্মার্টফোন এখন বেশি বিক্রি হচ্ছে৷ গতকাল বুধবার ঢাকার একাধিক বাজার ঘুরে পাওয়া স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের দাম নিচে দেওয়া হলো।

স্মার্টফোন
স্যামসাং: গ্যালাক্সি জে ফাইভ ১৮,৯০০; গ্যালাক্সি জে সেভেন ২১,৯০০; গ্যালাক্সি এ ফাইভ ২৪,৯০০; এ৮ ৪৪,৯০০; গ্যালাক্সি জে ওয়ান ৬,৯৯০ টাকা। অ্যাপল: আইফোন ফাইভএস ১৬ গিগাবাইট (গি.বা.) ৬২,৫০০; আইফোন ৬ ১৬ গি.বা. ৭৩,৮০০ ও আইফোন সিক্স ৬৪ গি.বা. ৮৫,২০০; সিক্স প্লাস ১৬ গি.বা. ৮৫,২০০; সিক্স প্লাস ৬৪ গি.বা. ৯৬,৫৭৫ ও সিক্স প্লাস ১২৮ গি.বা. ১০৮,০০০ টাকা। সিম্ফনি: ই৭৮ ৩,৫৯০; এইচ৬০ ৭,২৯০ ও এইচ২৫০ ৯,৯৯০; এম১ ৬,১৯০; পি৬ ৮,৯৯০; পি৬ প্রো ১০,৪৯০ ও পি৬ (২ গি.বা. র্যা ম) ১০,৪৯০ টাকা। ওয়ালটন: জিএম ৯,২৯০; প্রিমো এস৩ ১৬,৩৯০; এনএক্স ১৭,৯৯০; এফ১ ৮,৯৯০; ই১ ৫,২৯০ টাকা; জিএফ ৮,৬৯০; জি৫ ৮,৯০০; জি২ ১২,৫৯০; জিএইচ৩ ১০,৯৯০ ও জি৩ ১০,৯৯০ টাকা। গোল্ডবার্গ: জ্যাপ এফএক্সওয়ান ৬,৯৯৯; ডিসকভারি জেডএল ৫,৮৯৯ টাকা। হুয়াওয়ে: পি৮ ৪৯,৯৯০ ও পি৮ লাইট ২২,৪৯০; ওয়াই৬২৫ ৯,৯৯০; মিনি গোল্ড ১৫,৯০০ ও অনার ৬ প্লাস ৪৪,৪৯০; অ্যাসেন্ড ওয়াই৫১১ ৬,৯৯০; অ্যাসেন্ড জি৬১০ ১৩,৫০০; জি৬৩০ ১৫,৪৯০ টাকা। অপ্পো: নিও৩ ১৪,৮০০; এন১ মিনি ৩৬,০০০; আরওয়ানকে ৩২,০০০; ফাইন্ড৭ ৪৯,৯০০ ও ফইন্ড৭এ ৪১,০০০ টাকা।

ট্যাবলেট
অ্যাপল: আইপ্যাড মিনি ১৬ গি.বা. ৪৬,০০০; ৩২ গি.বা. ৫০,০০০; ৬৪ গি.বা. ৬০,০০০; আইপ্যাড টু ১৬ গি.বা. ৪৭,০০০; ফোর ৮ গি.বা. ৩৯,০০০; ৩২ গি.বা. ৫০,০০০ ও ৬৪ গি.বা. ৬০,৫০০ টাকা। স্যামসাং: গ্যালাক্সি ট্যাব ফোর ৭.০ ৮ গি.বা. ১৯,৯০০; ট্যাব ফোর ১০.১ ১৬ গি.বা. ৩০,০০০; ট্যাব এস ৮.৪ ৩৫,৯০০ ও ট্যাব এস ১০.১ ৬৩,০০০ টাকা। আসুস: ফোন প্যাড ৭ ইঞ্চি ৮ গি.বা. ১৩,০০০; নেক্সাস সেভেন ওয়াই-ফাই থ্রিজি ৩৩,০০০; টিএফ ১০১জি এনভিডিয়া ৪৪,০০০; মেমোপ্যাড ১৫,০০০ ও ফোনপ্যাড ৮ গি.বা. ২২,০০০ টাকা। ফুজিৎসু: ট্যাব এম ৫৩২ ৬০,৫০০ টাকা। এইচপি: এলিটপ্যাড ৯০০ ৩২ গি.বা. ৯২,০০০ টাকা। লেনোভো: এ৭৫০ ৭ ইঞ্চি ৮ গি.বা. ১৭,৫০০; ইয়োগা ৮ ২৭,৫০০ ও ইয়োগা ১০ ২৯,৫০০ টাকা। তোশিবা: এটি১০০ ৪১,৫০০ টাকা।

বাজারে নতুন
স্মার্টফোন—উই: আর ওয়ান ৫,৯০০; বি ওয়ান ৭,৭০০; ভি ওয়ান ৮,৫০০ ও এক্স ওয়ান ১৮,৬০০ টাকা। সিম্ফনি: এইচ১৭৫ ৯,৯৯০; এইচ৫৮ ৭,৬৪০; এইচ১৭৫ ১০,৪৯০; পি৬ প্রো ১০,৪৯০; পি৬প্রো (৩ গি.বা. র্যা ম) ১১,৯৯০; ভি৮৫ ৬,৯৯০ ও ভি৪৯ ৫,২৯০ টাকা। হুয়াওয়ে: জিআর৩ ১৯,৯৯০; জিআর৫ ২২,৯৯০ ও মেট৮ ৫৯,৯৯০ টাকা। ওকাপিয়া: সিগনেচার ৯,৯৯০ টাকা৷ স্যামসাং: গ্যালাক্সি জে৩ ১৪,৯৯০; গ্যালাক্সি এস৭ এজ ৭৯,৯০০; গ্যালাক্সি এ৭ (২০১৬) ৪৪,৯০০; গ্যালাক্সি এ৫ (২০১৬) ৩৯,৯০০; নোট ৫ ডুয়েল সিম ৭৪,৯০০ টাকা। ওয়ালটন: বি১ ১৭,৯৯০; প্রিমো জেড ২৮,৯৯০ ও এক্স২ ১২,৯৯০ টাকা। ওকাপিয়া: আলটিমা ১০,৯৯০; এয়ার ৯,৯৯০ ও ম্যাজিক প্রো ৬,৪৯০ টাকা। অ্যালকাটেল: হিরো ১৭,১০০। অপ্পো: আর৭ ৩৬,০০০ টাকা।

ট্যাবলেট—স্যামসাং: গ্যালাক্সি ট্যাব ৯.৬ ইঞ্চি ২৪,৯০০; গ্যালাক্সি ট্যাব এস ১০.৫ ইঞ্চি ৫৩,০০০; ট্যাব ফোর ৭ ইঞ্চি ১৯,৯০০ টাকা। আসুস: ট্রান্সফরমার টি১০০ টিএম ১০.৫ ইঞ্চি ৩৭,০০০ টাকা। লেনোভো: এ৭৩০ ৮ ইঞ্চি ১৪,৫০০ টাকা।
সংগ্রহ: রাহিতুল ইসলাম